ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-ভাঙ্গা রেললাইনের পাতের প্রায় দুই হাজার ক্লিপ খুলে নিয়েছে দুর্বৃত্তরা। তবে বিষয়টি আগে থেকে টের পাওয়ায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি ফরিদপুর থেকে যাওয়ার পথে ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভাঙ্গার স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, ‘রাজবাড়ী থেকে লোকাল ট্রেনটি ফরিদপুর হয়ে ভাঙ্গায় আসার পথে নওপাড়ায় রেল লাইনের পাতির প্রায় ২ হাজার ক্লিপ খুলে ফেলেছে এমন তথ্য জানার পর ট্রেন সেখানে থেমে যায়।’
তিনি আরও জানান, নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে বুধবার বিকেল ৫টার দিকে পুশ ট্রলি রেল লাইন চেক করার সময় প্রায় ১৫-১৬শ’ প্যান্ডেল ক্লিপ খোলা দেখতে পায়। পরে বিষয়টি রাজবাড়ী রেল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর পুশ ট্রলিটি নষ্ট হওয়া রেলপথের ওপর সিগনাল দিয়ে দাঁড়িয়ে থাকে। রেলপথটি মেরামত করে রাত ৯ টা ৪০ মিনিটে ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনে গিয়ে পৌঁছায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানান এই কর্মকর্তা। প্রায় আড়াই ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews