ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো শিশু শিক্ষার্থীকে দল বেঁধে ধর্ষণ মামলার মূল আসামি সোলায়মান হোসেন ওরফে রিয়াদকে (২২) গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান শনিবার (৮ জানুয়ারি) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৮ ডিসেম্বর রাতে হালুয়াঘাট এলাকায় স্কুলপড়ুয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আজ শনিবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান ইমরান।
গত বছরের ২৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে বিবাহের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দল বেঁধে ধর্ষণের শিকার হন দুই গারো শিশু। এ ঘটনায় তিনদিন পর ৩০ ডিসেম্বর সাবেক মেম্বার আব্দুল মান্নানের ছেলে রিয়াদ(২২)সহ ১০ জনের নামে মামলা করেন ভিকটিমের পরিবার।
মামলায় অভিযুক্তরা হলেন- সোলায়মান হোসেন রিয়াদ (২২), শহীদ মিয়ার ছেলে শরিফ (২০), এজাহার হোসেন (২০), রমজান আলী (২১), কাউছার (২১) আছাদুল (১৯) শরিফুল ইসলাম (২১), মিজান (২২), রুকন (২১) ও মামুন (২০)।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews