দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ৩ কোটি ১ লাখ টাকা মূল্যের ৩০১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের জোয়ানরা। উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ আমড়া গ্রামের মাঠ থেকে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মূর্তিটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম জানান, মূর্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বিজিবি সদস্যরা মূর্তিটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আলমগীর কবির বলেন, জনপ্রতিনিধি, থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে আমড়া সীমান্ত এলাকা থেকে ৩০১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছি। মূর্তিটির আনুমানিক মূল্য তিন কোটি এক লাখ টাকা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews