লালমিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ১৪ অক্টোবর রাতে পশ্চিম বেজ গ্রামের ৩ নং ওয়ার্ডে তিন সন্তানের জননীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আলমগীর হোসেন হৃদয়ের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন হৃদয়।
গত শুক্রবার ১৭ অক্টোবর হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেছেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ।
অভিযুক্ত হৃদয় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম ৩ নং ওয়ার্ডের মনোয়ার হোসেনের ছেলে। এছাড়া সে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, অভিযুক্ত হৃদয় দীর্ঘ দিন ধরে ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এমতাবস্তায় গত ১৪ অক্টোবর রাতে ওই গৃহবধূ ঘর থেকে বাইরে বের হলে অভিযুক্ত হৃদয় গৃহবধূর মুখ চেপে ধরে ঘরের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, হৃদয় আমাকে দীর্ঘ দিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এতে আমি রাজি না হওয়ায় ১৪ অক্টোবর হৃদয় আমাকে ধর্ষণ করে। এতে বাধা দিলে আমাকে ও আমার সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়।
ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বলেন, আমি বাড়িতে প্রবেশ করলে হৃদয় আমার ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। এ নিয়ে আমার স্ত্রীকে প্রশ্ন করা হলে সে জানায়, হৃদয় তাকে জোর পূর্বক ধর্ষণ করে। বাধা দিতে গেলে হৃদয় স্ত্রী-সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়রা আপোষ মিমাংষার চেষ্টা করছে। এছাড়া বিভিন্ন ভাবে আমাকে ও পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews