বিনোদন ডেস্ক: অভিনেত্রী পূর্ণিমার সঙ্গে এবারই প্রথম তাহসান জুটি বেঁধেছেন । সাগর জাহান পরিচালিত ‘ভালোবাসাবাসি’ নাটকে দেখা যাবে তাদের।
গত মঙ্গলবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হয়েছে। বিরতি দিয়ে আগামী সপ্তাহে শেষ হবে এর শুটিং। আর এটি প্রচার হবে আসছে ভালোবাসা দিবসে।
এ প্রসঙ্গে সাগর জাহান বলেন, নাটকটির মধ্য দিয়ে প্রথমবার তাহসান ও পূর্ণিমা জুটি বাঁধলেন। সম্পর্কের টানাপোড়েন নিয়ে এটি নির্মিত হচ্ছে। ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করা হচ্ছে।
‘ভালোবাসাবাসি’র গল্পে দেখা যাবে, প্রিয় মানুষের অতিরিক্ত যত্ন কখনো বিরক্তির কারণ হয়ে যায়। ফলে বাইরে গিয়ে অন্য মানুষের যত্ন পাওয়ার আশা তৈরি হয়। তবে তখনই বোঝা যায় কাছের মানুষের যত্ন বা ভালোবাসাটা আসলে কেমন।
তাহসান বলেন, পূর্ণিমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস নাটকটি দর্শকনন্দিত হবে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইন গ্লোবাল টিভিতে ‘ভালোবাসাবাসি’ প্রচার হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews