আইএনবি নিউজঃ
মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ঢাবির হল থেকে অস্ত্রসহ সাবেক দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হল থেকে অস্ত্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং আবু বকর আলিফ নামে দু'জনকে আটক করা হয়েছে।

তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
মঙ্গলবার সন্ধ্যায় তুষার ছাত্রলীগের মুহসিন হলের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদ মো. রিয়াজ ফরাজিকে ডেকে মাথায় পিস্তল ধরে। গ্রুপ রাজনীতির জেরে রিয়াজের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়।
মুহসিন হলের ১২৭ নম্বর কক্ষটি সিল-গালা করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানান। এই রুমে থাকতেন তুষার। এ সময় তুষারের কাছে ইয়াবা পাওয়া গেছে বলে জানান তারা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews