বিনোদন ডেস্ক: কোরিয়ান সংস্কৃতিকে তুলে ধরতে বাংলাদেশে কোরিয়ার দূতাবাস আয়োজন করেছে চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রে কোরিয়ান সিনেমা বৈচিত্রময় ও ব্যতিক্রম। চলতি মাসের ২৯ তারিখ থেকে ১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় জাদুঘরে এ উৎসব চলবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশে কোরিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে।
কোরিয়ার রাষ্ট্রদূত হু কং-ইল ২৯ নভেম্বর বিকাল সাড়ে চারটায় উৎসবের উদ্বোধন করবেন। এরপরে উদ্বোধনী চলচ্চিত্র ‘এক্সট্রিম জব’ প্রদর্শন করা হবে। ২০১৯ এর অ্যাকশন কমেডি ফিল্ম, ‘এক্সট্রিম জব’।
চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। উৎসবের দিনে চলচ্চিত্র প্রদর্শনীর সময় জানা যাবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews