আইএনবি নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন ডিসেম্বরের শেষ নাগাদ ই-পাসপোর্ট চালু হবে বলে।

রোববার দুপুরে সচিবালয় ভিত্তিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত সংলাপে তিনি বলেছেন, জার্মানির একটি কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তারা খুব দ্রুততম সময়ের মধ্যে ই-পাসপোর্ট এর কাজ শেষ করবে। আমরা আশা করছি এ বছরের শেষ নাগাদ অর্থাৎ আগামী মাসের শেষ নাগাদ আমরা ই-পাসপোর্ট পাসপোর্ট দিতে পারব।
এসময় সংগঠনের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
সাগর রুনির বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাইকোর্ট এ বিষয়ে প্রতিবেদন তৈরির দায়িত্ব দিয়েছিল র্যাবকে। তারা তাদের দায়িত্ব পালন করছে, আমি যতদূর জানি তারা খুব তাড়াতাড়ি একটা প্রতিবেদন দাখিল করবে।
গণমাধ্যমকর্মীদের সচিবালয়ে পাসপোর্ট করা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের পাসপোর্ট সচিবালয়ে হবে। আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। আমাদের মন্ত্রণালয়ের সচিব এটা নিয়ে কাজ করছে, হয়তো খুব দ্রুতই এরকম নির্দেশনা আপনারা পাবেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews