আইএনবি ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৫ জন, আদাবর থানা থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১০ জন এবং হাতিরঝিল থানা থেকে ১২ জন রয়েছেন। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews