নাটোর প্রতিনিধি: নাটোরের নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে গুরুদাসপুরে গতকাল মঙ্গলবার গভীররাতে বাড়ির টয়লেট নির্মাণকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার আঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পুরুলিয়া গ্রামের মৃত রওশন আলীর দুই ছেলে খালেক (৫৫) ও মালেক (৫০)। মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ির ভেতরে একটি টয়লেট স্থাপনাকে কেন্দ্র করে ছোট ভাই মালেক ও তার ছেলে আব্দুর রাজ্জাকের সাথে খালেকের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই খালেক ও তার বড় ছেলে নুরুল আলীকে কুপিয়ে গুরুতর জখম করেন ছোট ভাই। পরে স্থানীয়রা খালেককে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার ঘটনা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, হত্যার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews