চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে শনিবার ভোরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে ট্রেনের ধাক্কায় রবিউল হোসাইন (৩০) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রবিউল হোসাইন একই উপজেলার গুনাইগাছা ইউনিয়নের আবু হোসাইনের ছেলে।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী রবিউল প্রায়ই পরিবারের অগোচরে উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন। মানসিক রোগী হওয়ায় পরিবারের সদস্যরাও তার প্রতি বিশেষ কোনো নজরদারী করতেন না। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পরে রাতে আর বাড়িতে ফিরেননি। সকালে হোগলবাড়িয়া গ্রামে একজন ট্রেনে কেটে নিহত হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে রবিউলের মরদেহ শনাক্ত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবীর উদ্দিন।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews