আন্তর্জাতিক ডেস্কঃ তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকে কোন সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি দুই দেশ। বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউসে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বহুল প্রতীক্ষিত এই আলোচনা কোন সিদ্ধান্ত ছাড়ায় শেষ হল। তবে বৈঠকটিকে দুর্দান্ত বলেছেন দুই নেতাই। বৈঠকে দুই ন্যাটো সদস্য দেশের সম্পর্ক ভাল রাখতে ট্রাম্প এরদোয়ানকে রাশিয়ান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় থেকে দূরে থাকতে চাপ দিয়েছেন।
এ দিকে বৈঠকের পর ট্রাম্প বলেন, তিনি তুর্কি নেতার (এরদোয়ান) দুর্দান্ত ভক্ত এবং তাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে।
বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন দুই নেতা। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, 'রাশিয়ার এস -৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে কথা বলা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল কিন্তু আমরা এ বিষয়ে কথা বলেছি। আমরা আশাবাদী আমরা এই সমস্যার সমাধান করতে পারব।'
আর তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, 'সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে আলোচনা চলবে। আর ভাল সম্পর্ক বজায় রাখতে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। মার্কিনীদের সঙ্গে আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হল।'
এই কথায় মিনিট খানেক পরই হোয়াইট হাউস থেকে দেশ দুটির ভাষায় একটি বিবৃতি দেওয়া হয়। আর দুই ভাষায় বিবৃতি দেওয়ার ফলে তাদের মধ্যকার যে স্নায়ু যুদ্ধ চলছে তার অবসান হবে বলে ধারণা করছে বিশ্লেষকরা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews