ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় রোববার বিকালে উপজেলার বাংলাগড় সড়কের ডাঙ্গীপাড়া নামক এলাকায় দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় আয়েশ আলী (৪০) নামে এক জনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, নিহত আয়েশ আলী বাড়ী থেকে সাইকেল যোগে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলো। পথে পেছন থেকে একটি দ্রুতবেগে চলা ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত আয়েশ আলী উপজেলার ভাংবাড়ী মোড়লহাট গ্রামের শাম মোহাম্মদের ছেলে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews