টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে রবিবার ভোর পাঁচটার দিকে গোড়াই-সাগরদিঘী সড়কের পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে ট্রাকচাপায় হারুন মিয়া (৩৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
নিহত হারুন মিয়া উপজেলার বোয়ালি গ্রামের সুমেদ আলির ছেলে।
এদিকে ট্রাক ও ট্রাকের চালক জাহিদকে আটক করে পুলিশের দিয়েছে জনতা।
সখিপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের মর্গে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews