কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের দাখিল মোড় নামক স্থানে হাজি আবুল হাসেম (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত হাজি আবুল হাসেম আমলা বাজারের ‘বিসমিল্লাহ’ নামক তৈরি পোশাক দোকানের মালিক।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, হাজি আবুল হাসেম বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দাখিল মোড় হয়ে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে উঠতেই পেছন দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে আবুল হাসেম রাস্তায় ছিটকে পড়ে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews