আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরিয়েহ ডেরিকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু । দেশটির সুপ্রিম কোর্টের এক আদেশের পর তিনি এই পদক্ষেপ নেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল রোববার ইসরায়েলের মন্ত্রিসভার এক বৈঠক হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ডেরিকে সরিয়ে দেওয়ার ঘোষণা আসে।
এর আগে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট জানায়, আরিয়েহ ডেরি আর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না। কারণ গত বছর ট্যাক্স ফাঁকি দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য অযোগ্য বলে বিবেচিত হয়েছেন।
আলট্রা-অর্থোডক্স শাস পার্টির প্রভাবশালী প্রধান ডেরি নেতানিয়াহুর আগের সরকারগুলোতে বেশ কয়েকবার দায়িত্ব পালন করেছেন। গত মাসে তাকে নেতানিয়াহুর মন্ত্রিসভায় নিয়োগ দেওয়া হয়।
এদিকে বরখাস্তের পর তার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘একটি ভারি হৃদয় নিয়ে অত্যন্ত দুঃখ ও কঠিন অনুভূতি সামলে আমি আপনাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছি।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews