কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির (এএ) সংঘর্ষ চলমান। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৩ সদস্য প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে তারা আত্মসমর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার টেকনাফের নাফ নদীতে নতুন করে আরও ১৩ বিজিপি সদস্য বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে।
পরবর্তীতে কোস্টগার্ড ওই বিজিপি সদস্যদেরকে বিজিবি'র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর নিকট হস্তান্তর করে। বর্তমানে সর্বমোট ২৭৪ জন বিজিপি সদস্য বাংলাদেশের আশ্রয়ে আছে বলে জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews