কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে লেদা ২৪নং ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহোযোগিতায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসময় প্রায় ৪০টি রোহিঙ্গা ঘর এবং ৩টি এনজিও লানিং সেন্টার আগুন পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
তিনি জানান, রোহিঙ্গাদের শেড থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews