কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কক্সবাজারের টেকনাফে এক কোটি পঞ্চান্ন লাখ আট হাজার পাঁচশ টাকা মূল্যের ৫১ হাজার ছয়শ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে । শনিবার (২ মে) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপি’র একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
টেকনাফ ব্যাটেলিয়ান (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র হাফিজের জোড়া নামক স্থানে নাফ নদীর তীরে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে জমা করে লুকিয়ে রাখা হয়েছে। পরে একটি বিশেষ টহলদল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
মোহাম্মদ ফয়সল হাসান খান আরো জানান, তল্লাশির একপর্যায়ে হাফিজের জোড়া এলাকার নাফ নদীর তীরে জঙ্গলাকীর্ণ স্থানসমূহের পৃথক দুইটি স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় দুইটি ব্যাগ শনাক্ত করা হয়। ওই ব্যাগ দুটি খুলে ৫১ হাজার ছয়শ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার মূল্য এক কোটি পঞ্চান্ন লাখ আট হাজার পাঁচশ টাকা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews