আন্তর্জাতিক ডেস্ক: কক্সবাজারের টেকনাফ থানাধীন উত্তর বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক এবং ২ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ উদ্ধার করেছে র্যাব-১৫।
আটককৃতরা হলেন- টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড উত্তর নাইট্যংপাড়া (শিয়াইল্লার ঘোনা) এলাকার মো. সেলিমের ছেলে ফারুক (২১) ও একই এলাকার সৈয়দ আলমের ছেলে মো। ওয়াহিদ উদ্দীন (২২)।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews