কক্সবাজার (টেকনাফ) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে শনিবার রাতে হোয়াইক্যই ইউনিয়নের ঝিমংখালী এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে মো. শামিম (১৯) নামে এক যুবককে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান এবং মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়
আটক ঐ যুবক একই ইউনিয়নের নয়াবাজার এলাকার নুর হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী জামে মসজিদ গেইটের সামনে টেকনাফ -কক্সবাজারগামী সড়কে উপর একজন মাদক কারবারি মোটরসাইকেলসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান পাওয়া যায়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews