টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন ভূঞাপুরের নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews