টঙ্গী প্রতিনিধি: টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ১৬০ একর এলাকাজুড়ে চটের প্যান্ডেল তৈরি করা হয়েছে। ২৫ হাজার বিদেশি মেহমানের জন্য পাঁচটি আন্তর্জাতিক নিবাসও তৈরি।
গতকাল বুধবার থেকেই ট্রেন, বাস, পিকআপে করে আসতে শুরু করেছেন মুসল্লিরা। শীর্ষ মুরব্বিরা জানান, তাবলিগ মারকাজের নিয়ম অনুযায়ী সভাপতি ও প্রধান অতিথি কিংবা উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের তিন দিনের কার্যক্রম শুরু হবে। ইজতেমার কর্মসূচিতে আম ও খাসবয়ান, ছয় উছুলের হাকিকত, দরসে কোরআন, দরসে হাদিস, তাশকিল, তালিম ছাড়াও থাকবে বিষয় ও পেশাভিত্তিক আলোচনা, নতুন জামাত তৈরি, চিল্লায় নাম লেখানো এবং যৌতুকবিহীন বিয়ের মতো আনুষ্ঠানিকতা।
প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা যোবায়েরের অনুসারীরা। ২০ জানুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদ কান্ধালবীর অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্ব। উভয় পর্বে তাবলিগ মারকাজের শীর্ষ উলামায়েকেরামসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে সাড়ে তিন হাজারের বেশি বিদেশি অতিথি দেশে পৌঁছেছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews