টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বুধবার ভোর ৫টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এতে গুদামটিতে থাকা বিপুল পরিমাণ তুলা, মেশিনারিজসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, ভোর পাঁচটার দিকে টঙ্গী মিলগেট এলাকায় তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ওই গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা, মেশিনারিজসহ মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews