ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকায় সোমবার (০৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে পূজা মন্দিরের পাশে সুবীর কুমার দাস (৩২) নামে একজনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় রাতেই তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত সুবীর কুমার দাস শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews