লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কবিরাজ শ্রী অর্জুন লাল (৪৫) ঝাড়ফুঁক দেয়ার কথা বলে দীর্ঘদিন ধরে নারীদের নিজ ঘরে আটকে ধর্ষণ করতেন। প্রতারক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ধর্ষক কবিরাজ লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহফুজ আলম। এর আগে শনিবার রাত সাড়ে বারোটার দিকে সদর উপজেলার পৌরসভার উত্তর সাপটানা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানে আসা বিভিন্ন নারীদের নিজ ঘরে আটকে রেখে ধর্ষণ করতেন অর্জুন লাল। ভুক্তভোগী এক নারী কবিরাজ লালের বাড়িতে গেলে ঝাড়ফুঁকের কথা বলে তিনি নিজ ঘরে নিয়ে যান। ওই ঘরে এক পর্যায়ে নারীকে ধর্ষণ করার চেষ্টা করেন। পরে কবিরাজকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে চলে আসেন ওই নারী। সদর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করলে পুলিশ ওই রাতেই কবিরাজকে গ্রেপ্তার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কবিরাজকে দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews