জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট উপজেলার ভাদসা ও ক্ষেতলালের নিশ্চিন্তমা এলাকা বিদেশি রিভলবার, ৪রাউন্ড গুলি এবং প্রায় ২৭ কেজি গাঁজাসহ জয়পুরহাটে ৬ জনকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে সদর থেকে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক এ ই এম মোহাইমেনুর রশিদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গতরাত ১১টার দিকে সদর উপজেলার ভাদসা বাজার থেকে ৪ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার ও মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে। আটকরা নওগাঁর ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের সুব্রত কমুার ও ধঞ্জয় গ্রামের বায়েজিদ হোসেন।
এছাড়া অপর এক অভিযানে জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী থেকে প্রায় ২৭ কেজি গাঁজাসহ বগুড়ার আদমদীঘি উপজেলার ইমরান ও এনামুল নামের দুইজনকে আটক করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews