গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুরের মির্জাপুর বাজার এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য হিসেবে ঘোষিত টাপেন্টাডলসহ দুজনকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- মো. সোলাইমান (৪৫) ও শ্রী নিবাস চন্দ্র (২২)। অভিযানে তাদের কাছ থেকে দুই হাজার ৮৪৫ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের জয়দেবপুর থানাধীন মির্জাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews