
রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি-চট্টগ্রাম বাস মালিক সমিতির সদস্যরা সরকারের বেধে দেওয়া জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সকাল থেকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহা সড়কসহ জেলার সবকটি অভ্যন্তরীণ সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শনিবার সকালে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, গ্যাসচালিত গণপরিবহন সড়কে চলাচল করলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সঙ্গে বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। সকালে অনেককেই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে।
এদিকে শুক্রবার রাতে তেলের নতুন দাম কার্যকর হওয়ার সাথে সাথে সবগুলো ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ হয়ে যায়। ক্রেতাদের অভিযোগ, তেল মজুদ রেখে আজ সকাল থেকে অতিরিক্ত দামে তেল বিক্রি করছে।
উল্লেখ্য, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews