স্বাস্থ্য ডেস্ক: শীত গেলো, বসন্ত এলো। বদলাচ্ছে মৌসুম । দিনে গরম আর রাতে কেমন ঠাণ্ডা। এই আবহাওয়ার অনেকেই তীব্র জ্বরে ভোগেন। এজন্য এ মৌসুমে সুস্থ থাকার জন্য সতর্ক থাকা জরুরি। তবে জ্বর যদি হয়ে যায় একটানা ওষুধ বা প্যারাসিটামল খাওয়াও ক্ষতিকর। সেক্ষেত্রে আপনার চারপাশে থাকা সবুজ পাতায় নির্ভর করতে পারেন।
তুলসিপাতা
তুলসিপাতায় ইউজেনল, লিনালুল এবং সিট্রোনেলল এর মতো তেল আছে। তাছাড়া এ পাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য আছে। এগুলো ভাইরাল উপশমে কাজ করে। জ্বর কিংবা মাথাব্যথা হলে এজন্যই তুলসির রস কিংবা তুলসি চা পান করুন।
সজনেপাতা
সজনেপাতাতেও ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। ভাইরাল জ্বর সাড়াতে এ পাতার জুড়ি মেলা ভার। শরীর থেকে ক্ষতিকর টকসিন বের করতে জ্বরের সময় সজনেপাতা কার্যকর বলে একটি গবেষণায় প্রমাণিত হয়েছে।
ধনেপাতা
ধনেপাতা ও এর বীজে ফাইটোনিউট্রিয়েন্টের অভাব নেই। এই উপাদান রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জ্বরে আধ লিটার পানিতে ধনেপাতা দিয়ে ওই পানি দিনে কয়েকবার পান করুন। উপকার পাবেন।
আইডএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews