শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্ট-এ বৃহস্পতিবার সকালে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
আব্রাহাম লিংকন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভুলু সরদারপাড়া এলাকার মৃত শুকুর আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, একটি মারামারি ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকন। আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অভিযানে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট-এ জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews