খুলনায় প্রতিনিধি: খুলনা ও সাতক্ষীরা সড়কের জিরোপয়েন্টে শনিবার (২৮ জানুয়ারি)
যাত্রীবাহী বাস তল্লাশিকালে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এসময় দুই যুবকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন পৌনে দুই কেজি।
আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার আবুল হোসেন (৩৫) ও চট্টগ্রাম নগরীর ইমন (৩২)। বর্তমানে তারা দুজন ঢাকায় বসবাস করেছেন।
লবণচরা থানার ওসি এনামুল হক জানান, খুলনা ও সাতক্ষীরা সড়কের জিরোপয়েন্ট চেকপোস্টে ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস তল্লাশিকালে ওই দুই যাত্রীকে দেখে সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন আচারণ করলে তল্লাশি করা হয়। পরে তাদের জুতার ভেতরে পলিথিন পেচানো অবস্থায় ১৫ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ওসি জানান, তারা এই স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্তে নিয়ে যাচ্ছিল। দীর্ঘ দিন ধরে তারা এদেশ থেকে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে ভারতে স্বর্ণ পাচার করে আসছে বলেও তারা পুলিশকে জানিয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews