আইএনবি ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থাকে জড়িয়ে মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেত্রীবৃন্দ।
মঙ্গলবার (২১ জুলাই) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া এবং সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেত্রীবৃন্দ স্পষ্ট করে বলেন, ‘আমরা এ মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাতক্ষীরার এ ঘটনায় জড়িত মোছাঃ মরিয়ম বেগম (পিতা: মোঃ মাসুম বিল্লাহ) বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সাথে কোনোভাবেই জড়িত নন।’
এ ধরনের বিভ্রান্তি এড়াতে পবিত্র কুরআনের সূরা হুজরাতের ৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘‘হে ঈমান গ্রহণকারীগণ, যদি কোন ফাসেক তোমাদের কাছে কোন খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখ। এমন যেন না হয় যে, না জেনে শুনেই তোমরা কোন গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।’’
নেত্রীবৃন্দ সবাইকে যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো তথ্য বা সংবাদ প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে আরও যোগ করেন, ‘আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে সবসময় স্বচ্ছতা, সততা ও ইনসাফ প্রত্যাশা করি।’ তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন যে, একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ও মিথ্যাচার পরিহার করতে হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews