আইএনবি ডেস্ক: দেশে করোনার টিকা জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই চলে আসবে। আগামী ছয় মাসে পর্যায়ক্রমে দেশে তিন কোটি টিকা আসবে। এই টিকা প্রাপ্য মানুষের মধ্যে সুষ্ঠুভাবে দেওয়ার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গতকাল রবিবার রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুটি ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেরামের পাশাপাশি আগামী মে-জুন মাসের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য কোভ্যাক্স ভ্যাকসিন পাঠানো হবে। অক্সফোর্ড টিকার পাশাপাশি কোভ্যাক্স থেকে টিকা চলে এলে দেশের প্রায় বেশির ভাগ মানুষেরই টিকা প্রাপ্তি ঘটবে।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে ১৮ বছরের নিচে রয়েছে প্রায় ৩৭ শতাংশ মানুষ, ৩০ লাখের মতো মহিলা গর্ভবতী এবং প্রায় কোটি মানুষ বিদেশে থাকায় অক্সফোর্ড ও কোভ্যাক্সের টিকা দিয়েই দেশের প্রায় সব মানুষকেই টিকা দেওয়া হয়ে যাবে। তবে এসব কিছুর পরও মানুষকে অবশ্যই মাস্ক পরা অব্যাহত রাখতে হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews