আইএনবি নিউজ: ভূমিসেবা আরও সহজ করতে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব জেলার এ ভার্চুয়াল রেকর্ড রুম চালু হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় হতে, ‘হাতের মূঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুম উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

ভূমি ব্যবস্থাপনা রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থায় কাজের গতি অনেক বেড়েছে। দেশের বাণিজ্যিক স্বার্থে মন্ত্রী উপস্থিত ভূমি কর্মকর্তাদের কোম্পানি টু কোম্পানি হস্তান্তর হওয়া জমির নামজারি যত দ্রুত সম্ভব শেষ করার নির্দেশ দিয়ে বলেন, আমারা খুব তাড়াতাড়ি নামজারি যেন ‘ফাস্ট ট্র্যাক’ বিবেচনায় ৭ দিনের মাধ্যমে যেন করা যায় সে ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। ভূমিমন্ত্রী আরও বলেন পরীক্ষাামূলকভাবে শুরু হওয়া ঢাকা কালেক্টরেট ভার্চুয়াল রেকর্ড রুম নতুন বছরে ঢাকা জেলার অধিবাসীদের জন্যে ভূমি মন্ত্রণালয়ের উপহার।
ষধহফ.মড়া.নফ অথবা ৎংশ.ষধহফ.মড়া.নফ ওয়েবসাইটের মাধ্যমে যে কোন স্থান থেকে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপ দেখা যাবে। এছাড়া, মাত্র ৪৫ টাকার বিনিময়ে মোবাইল কিংবা অনলাইনে পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করে, সরাসরি কিংবা ডাকযোগে ৩ কার্যদিবসের মধ্যে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপ-এর সার্টিফাইড কপি পাওয়া যাবে।
ঢাকা জেলার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নুরুন্নবী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তসলীমুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার উপস্থিত ছিলেন।
আইএনবি/এনএম
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews