যশোর প্রতিনিধি: যশোর শহরের ষষ্ঠীতলাপড়ায় বৃহস্পতিবার দুপুরে আট বছর বয়সী এক ছেলেশিশু বলাৎকারের শিকার হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কমলচন্দ্র কর্মকার (৫০) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মাদ শাহীন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
শিশুটির বাবা মোহাম্মাদ শাহীন জানান, ষষ্ঠিতলাপাড়ার কমলচন্দ্র কর্মকার তার সন্তানকে বল দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে নিজ ঘরে নিয়ে বল্যাৎকার করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। শিশুটি বাড়িতে ফিরলে তার কাছ থেকে ঘটনা শুনে তিনি কোতয়ালী থানায় অভিযোগ দেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ষষ্ঠিতলা এলাকা থেকে কমলচন্দ্র কর্মকারকে আটক করে।
যশোর কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, কমলচন্দ্র কর্মকারকে আটক করা হয়েছে। নির্যাতিত শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews