আইএনবি ডেস্ক: হযরত শাহজালাল বিমানবন্দরে কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা রয়েছে বলে অচেনা নম্বর থেকে ফোনকল আসার ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, এই ঘটনাটির সঙ্গে পারিবারিক বিষয় জড়িত। ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে না যেতে পারে, সেজন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা রয়েছে।
আজ শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।
তিনি বলেন, সম্প্রতি বোমা রয়েছে এমন একটি ফোনকলের মাধ্যমে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে বিমানটি তল্লাশি করে বোমা পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা তিনজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি।
জামা-জুতাও নিয়ে গেল ছিনতাইকারীরা, ভিডিও ভাইরাল
একেএম শহিদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। সে বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারে।’
‘পরে ওই ব্যক্তির এক বন্ধুর কাছ থেকে তথ্য নিয়ে মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা রয়েছে এমন ভুয়া সংবাদ দেন, যাতে করে ছেলেকে তার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে’ উল্লেখ করেন তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews