
গ্রেপ্তার নয়ন মৃধা ফরিদপুর কোতোয়ালী থানার ভাজনডাঙ্গা গ্রামের মৃত জামাল মৃধার ছেলে।
শুক্রবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মো. নয়ন মৃধার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, তার মেয়ে রাজবাড়ীর একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়াশোনা করে। গত ৩০ নভেম্বর সে সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তার মেয়ে সদর উপজেলার খানখানাপুরের লাকির দোকানের মোড়ে পৌঁছাতেই নয়ন মৃধা জোর করে তাকে একটি পিকআপভ্যানে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তারা ওই ছাত্রীকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। এরপর বৃহস্পতিবার বিকেলে নয়ন মেয়েটিকে খানখানাপুরের ফৈজুদ্দিন মাতুব্বর পাড়ার একটি বাড়ির সামনে রেখে পালিয়ে যান। সেখান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামি নয়ন মৃধাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews