চুয়াডাঙ্গা প্রতিনিধি: বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, সিনিয়র নার্সসহ নতুন করে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলায় ৪ জন ও সদর উপজেলায় দুইজন। এরা কয়েকদিন আগে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকা থেকে চুয়াডাঙ্গায় এসেছেন। আক্রান্তদের বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, জেলার চার উপজেলা থেকে এ পর্যন্ত ১৫৮ জনের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), খুলনা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এরমধ্যে আজ (২৩ এপ্রিল) ৩৯ জনের তথ্য এসেছে। এতে ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews