আন্তর্জাতিক ডেস্ক:কোভিডবিধির বিরুদ্ধে চীনে এখনও বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দমাতে মাঠে কঠোর অবস্থান নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
বেশ কয়েকটি শহরে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে কিছুটা হলে হালকা হয়ে গেছে বিক্ষোভ কর্মসূচি।
মার্কিন সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতিতে দিনের তুলনায় সাংহাই ও বেইজিংয়ে বিক্ষোভ কিছুটা মন্থর হয়ে গেছে।
কয়েকজন বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, তাদের ফোন করে অবস্থান জানতে চেয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক কীভাবে তাদের শনাক্ত করেছে, বিষয়টি স্পষ্টভাবে জানা যায়নি।
এছাড়া, লোকজনের কাছ থেকে মোবাইল নিয়ে যাচাই করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোবাইলে ভিপিএন, টেলিগ্রাম বা টুইটারের মতো অ্যাপ রয়েছে কিনা তাও পরীক্ষা করা হচ্ছে।
পশ্চিম চীনের উরুমকি শহরে গেল বৃহস্পতিবার একটি ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি ঘটে। বহুতল ভবনটি কোভিডবিধির আওতায় ছিল। ফলে ভবনটি থেকে বের হওয়া সহজ ছিল না। এরপর থেকেই দেশটিতে কোভিডবিধির বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
অগ্নিকাণ্ডে প্রাণহানির পর হাজারো মানুষ সড়কে নেমে আসে। তারা কোভিড লকডাউনের ইতি টানার দাবিতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ থেকে অনেকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ দাবি করে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews