কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়েছে। এতে ট্রাকচাপায় মো. ওসমান গণি (১৫) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। এসময় মো. ইছমাইল (২৫) নামে আরেক কর্মচারী আহত হয়।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের হারবাং ইউনিয়নের উত্তর হারবাং পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গণি হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকার নূর মোহাম্মদের ছেলে।
এ বিষয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইমন চৌধুরী জানান, নিহত কর্মচারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews