আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় শুক্রবার রাত ১০টার দিকে খেজুর বাগান এলাকার শাখা সড়কে চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এসময় বাসটিও জব্দ করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সকালে আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, মানিকগঞ্জ থেকে এক তরুণী মুন্সিগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তিনি মানিকগঞ্জ থেকে প্রথমে আশুলিয়ার নবীনগরে এসে নামেন।
এর পরে আব্দুল্লাহপুরগামী একটি মিনিবাসে ওঠেন। এসময় বাসটি আশুলিয়া গিয়ে খেজুরবাগানের দিকে চলতে শুরু করে। একসময় ওই তরুণীর সঙ্গে থাকা ছোটভাইকে মারধর করে তাকে বাসচালক, হেলপারসহ ছয়জন গণধর্ষণ করে।
এক পর্যায়ে তার চিৎকার শুনে টহল পুলিশ এগিয়ে এসে ওই তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় রাতেই আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews