মুন্সীগঞ্জ প্রতিনিধি: শনিবার ভোরের দিকে মাঝিকান্দি চ্যানেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে যাওয়ার সময় রোকেয়া নামের একটি ফেরিতে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতিদিনের মত যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি রোকেয়া শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিলো। মাঝিকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির একটি কক্ষে আগুণ লেগে যায়। সে সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তবে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে ও অগ্নিনির্বাপক যন্ত্র দ্বারা আগুণ নেভানো হয়। যাত্রীরা অক্ষত ছিলেন। ফেরির ওই কক্ষের বিছানা, আসবাবপত্র পুড়ে যায় জানালেন বিআইডব্লিউটিসি'র ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews