রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে শনিবার দুপুরে তানোর পৌর সদরের তালন্দ হিন্দুপাড়া গ্রামে স্বামীর বড়ভাই ও তার স্ত্রী শনিবার সকালে সুমিত্রা রানী (৩৩) নামের একগৃহবধুকে চরিত্রহীনার অপবাদ দেয়। অপবাদ সইতে না পেরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন দুই সন্তানের জননীর ওই গৃহবধূ।

নিহত গৃহবধু তানোর পৌর সদরের তালন্দ হিন্দুপাড়া গ্রামের শ্রী অখিলের স্ত্রী। তার এমন অকাল মৃত্যুতে পরিবারসহ প্রতিবেশিদের মাঝে দেখা দিয়েছে শোকের ছায়া ও কৌতুহল। ঘটনার কয়েক ঘণ্টা পর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন (ওসি )।
সুমিত্রার মৃত্যুর পর থেকে অখিল চন্দ্র দাসের বড়ভাই অনিল ও তার স্ত্রী পলাতক রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews