কুমিল্লা প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ চারজনকে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা। তিনি বলেন, গত ১৬ জানুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিলের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি দিপ্তী। তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে মায়ামী হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য করে বাকিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তারকৃত ৪ জনের মধ্যে দিপ্তীকে আমরা চট্টগ্রামে নিয়ে আসছি। বাকি ৩ জন হয়তো কুমিল্লার অন্য কোনো মামলার আসামি হবেন, কুমিল্লা জেলা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews