আই্এনবি ডেস্ক: আগামী শনিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা হবে।
রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্র/ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকর থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে ছাত্র/ছাত্রীরা হাফ ভাড়া দিতে পারবেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews