চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীরে কাভার্ডভ্যানের ধাক্কায় হকার ও পথচারীসহ ছয়জন আহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানাধীন শহীদ সোহরাওয়ার্দী সড়কে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি মো. নেজামউদ্দিন জানান, ঢাকা থেকে টাকা নিয়ে ব্যাংকের কার্ভাডভ্যানটি চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন এলাকায় আসে। এ সময় কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কোতোয়ালি থানাধীন এলাকায় অবস্থিত বাংলাদেশ ব্যাংকের সীমানাপ্রাচীরে ধাক্কা দেয়। এ সময় দেয়ালটি ভেঙে চুরমার হয়ে যায়।
এতে ঘটনাস্থলে থাকা হকার ও পথচারীসহ ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews