চট্টগ্রাম প্রতিনিধি: র্যাব সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সীতাকুণ্ডের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় র্যাব-৭ এর টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। পরে ঘটনাস্থল থেকে নাজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

র্যাব জানায়, নাজির আহমেদ সুমন প্রকাশ কালু ডা. শাহ আলমকে হত্যায় জড়িত ছিনতাইকারী দলের প্রধান বলে জানিয়েছে ।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে বিদেশি একটি পিস্তলসহ ২টি আগ্নেয়াস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে নগরের চান্দগাঁওয়ে ফেরার পথে শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শাহ আলম হত্যাকাণ্ডের আসামী নাজির ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews