চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় গোল্ডেন সান নামক পোশাক কারখানায় রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
সূত্র জানায়, ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হলেও আগুনের ব্যপ্তি দেখে একে একে আটটি ইউনিট পাঠানো হয়েছে।
ভবনের সিঁড়ি বেয়ে তাদের উপরের দিকে উঠতে হচ্ছে, ফলে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে অন্যতম প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে উৎসুক জনতার ভিড়। হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেছেন।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews