চট্টগ্রাম প্রতিনিধি:গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নগরীতে এখন পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়ালো এক লাখ ১৬ হাজার ৩৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৫০ জনে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৭৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮৯ জন, অ্যান্টিজেন টেস্টে ১২৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৫ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৪০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৭৯ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২১ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews